নিজস্ব সংবাদদাতা
অনাস্থা প্রস্তাবে মোদিকে ‘জাদু কী ঝপ্পি’ দিলেন রাহুল গাঁধী। নিজের আধঘন্টার বক্তব্যের শেষে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী মোদির উদ্দেশ্যে বলেন আপনি আমায় পাপ্পু বলতে পারেন, আমায় যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু আমার মনে আপনার জন্য এক বিন্দুও ঘৃণা নেই। এটাই আমার কাছে হিন্দুত্ব ”। এরপরই হঠাৎ ডায়াস থেকে নেমে প্রধানমন্ত্রীর কাছে চলে যান রাহুল । মোদিকে চমকে দিয়ে তাঁকে জড়িয়ে ধরেন রাহুল। মুচকি হাসি ফুটে ওঠে অধ্যক্ষের মুখে। সদনের পিছন দিকে বসা বহু নেতাই উঠে দাঁড়ান এই বিরল দৃশ্য দেখার জন্য। পরে অবশ্য অধ্যক্ষ রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তাঁকে দাঁড়াতে বলায় এবং সিটে বসে চোখ মারার জন্য ভর্ৎসনা করেন। তিনি কংগ্রেস সভাপতিকে মনে করান সদনের শিষ্টাচার বজায় রাখার জন্য।উল্লেখ্য এদিন অনাস্থা প্রস্তাবের শুরুতে টিডিপি বিজেপির বিরুদ্ধে অন্ধ্র প্রদেশের প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news