Breaking News
Home / TRENDING / পরকীয়া কোনওকালেই সমাজস্বীকৃত ছিল না: নৃসিংপ্রসাদ ভাদুড়ী

পরকীয়া কোনওকালেই সমাজস্বীকৃত ছিল না: নৃসিংপ্রসাদ ভাদুড়ী

কিশোর ঘোষ:
ভারতীয় সমাজ ও সংস্কৃতি সম্পর্কে তাঁর চেয়ে বেশি জানা ভারতীয়ের সংখ্যা নগণ্য। পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী যতখানি সমকাল সম্পর্ক অবগত, ততটাই প্রচীন ভারতের যুগপ্রবণতাকে চিহ্নিত করত সক্ষম। পরকীয়া সম্পর্কিত সুপ্রিম কোর্টের আজকের ঐতিহাসিক রায়ের পর তাঁর শরণাপন্ন হওয়া ছাড়া উপায় ছিল না। স্পষ্টবাদি অধ্যাপক বার বার জানালেন তিনি আজকের রায়ের বিরোধী নন, কিন্তু বেশ কিছু সামাজিক ও আইনি জটিলতার সম্ভাবনা দেখতে পাচ্ছেন।
বললেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের বিরোধী নই আমি। কিন্তু এর পর সামাজিক জটিলতা বাড়বে বৈ কমবে না।’ কিন্তু কেন বাড়বে বলে মনে হচ্ছে? নৃসিংপ্রসাদ বললেন, ‘আগে বলি, যে পরকীয়াও প্রেম। অর্থাৎ কিনা একটি হৃদয় ভিত্তিক বিষয়। যুগ যুগ ধরে আছে। সৃষ্টির শুরু থেকে আছে। পরকীয়াকে স্বীকার করি বা না করি এ একটি শাশ্বত বৃত্তি। পুরুষের বহুগামীতাও জানা কথা।’ তাহলে সমস্যা কোথায়?
‘আসলে এতকিছুর পরেও পরকীয়া কোনওকালে আইন স্বীকৃত ছিল না। সামাজিক স্বীকৃতি ছিল না কারণ তাতে করে পরিবার, সমাজ গুলিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হত। কে কার বাবা, কে কার মা গুলিয়ে যেতে পারত। বিদেশ কোথাও কোথাও যেমনটা হয়ে থাকে।’ তাই কী?
‘একদম। তবে পরকীয়া অপরাধ নয়। তথাপি সুপ্রিম কোর্টের রায়ের পরে আইনি ও সামাজিক জটিলতা প্রচণ্ড রকম বাড়বে।’ ঠিক কোন দিক থেকে বাড়বে? নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর মতে, ‘এতদিন বিবাহিত সম্পর্কের মাঝে পরকীয়া এসে পড়লে বিপরীত পক্ষ অনেক ক্ষেত্রে ডিভোর্স করত। সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু এখন তো স্বামী পরকীয়া করে বলে স্ত্রী, স্ত্রী পরকীয়া করে বলে স্বামী আর ডিভোর্স দিতে পারবে না। কারণ পরকীয়া আইন স্বীকৃত।’ একটু থেমে বললেন, ‘প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে পরকীয়া-প্রেমিকাটি কী প্রেমিক-বরের সম্পত্তি পাবে? খোরপোষ পেতে পারে? পরকীয়া ঘরে যদি সন্তানাদি হয় তার পরিচয় কী হবে? সব মিলিয়ে ভয়ঙ্কর সামাজিক ও আইনি জটিলতা দেখতে পাচ্ছি সামনে। অদূর ভবিষ্যতে প্রচুর মামলা হবে, উকিলরা লাভবান হবেন।’
সত্যি বলতে পরকীয়া সংক্রান্ত আজকের রায়ের পর এই পুরানবিদ অধ্যাপক যা বললেন তা আর কেউ বলেননি। নৃসিংপ্রসাদ আরও বললেন, ‘রাধাকৃষ্ণ নিয়ে যারা বলছে তারা কিছু জানে না। ওই প্রেম ছিল কাব্যিক বা মহাকাব্যিক। তার সঙ্গে বাস্তবিক পরকীয়া মেলাতে গেলে বোকামি হবে। সেই কারণেই ভূ-ভারতে পরকীয়া সমাজ স্বীকৃত ছিল না কোনওকালে।’
এবং নৃসিংপ্রসাদ ভাদুড়ী আরও বললেন, ‘আমি স্ত্রী স্বাধীনতার পক্ষে। সুপ্রিম কোর্টের আজকের রায় বলা হয়েছে স্ত্রী কারও সম্পত্তি নয়। ভালো কথা। কিন্তু…।’ কিন্তু? ‘এতে করে সামাজিক ভাবে নারীকে আরও অনাবৃত করা হল না কি?’
ভেবে দেখতে হবে আধুনিক ভারতীয় সমাজকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *