নীল বণিক :
দাবাংয়ের বদলা দাদাগিরি!
সবংয়ে মুকুলের দাবাংয়ের পরেই মানসের দাদাগিরি! কী রকম! মুকুল রায় এতদিন পার্থ চট্টোপাধ্যায়কে বাচ্চা ছেলে বলেছেন। অভিষেককে বলেছেন অপরিণত। হলে কি হবে? কথায় বলে দাদারও দাদা আছে।
এবার মানস ভূঈঞাঁ মুকুলকেই নাম না করে বুঝিয়ে দিলেন যে দাদারও দাদা আছে। শণিবার মানস বলেন, “আমি যতদিন সবং থেকে বিধায়ক হযেছি, এমন অনেকে আছেন যাঁরা ততোদিন রাজনীতিই করেননি! ততোদিন আগে রাজনীতি করুন, তারপর না হয় তাঁদের কথা শুনব।” নাম না করে মুকুলকে মানসের কটাক্ষ, “আমি এতদিন মানুষের ভোটে নির্বাচিত হযেছি। আগে মানুষের ভোট নিয়ে উত্তর চব্বিশ পরগণার কোনও আসন থেকে জিতে আসুন, তারপর না হয তুলনা টানবেন।” মুকুল যেমন প্রথমদিনেই মানসের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার ইস্যু সামনে এনেছেন, মানসও পাল্টা বলেছেন, “আমার এখানে যে কেউ প্রচারে আসতেই পারেন। তবে আমি এই নিয়ে একেবারেই বিচলিত নই। রাজনৈতিক জীবনে অতীতে ধর্মনিরপক্ষেতার কথা বলেছেন। আর আজ নিজেই সেই সাম্প্রদায়িক দলে নাম লেখালেন। সবংয়ের মানুষ আমার পাশে ছিল, আছে, থাকবে। আপনারা তা দেখতে পাবেন।”
মুকুল রায় এমনিতে কম কথার মানুষ, মানস ভূঈঞাঁ ঠিক তার উল্টো। এঁদের দুজনকে যাঁরা কাছ থেকে জানেন তাঁরা এমনটাই বলেন। মুকুল এদিন আর মানসের কথার কোনও উত্তর দেননি তবে তাঁর ঘনিষ্ঠরা মুখ খুলেছেন। তাঁদের মতে, সিনিয়রিটি যদি যোগ্যতার মাপকাঠি হয় তাহলে তো মানসবাবু তাঁর বর্তমান দলনেত্রীকেই চ্যানেঞ্জ করছেন। এমনকি তাঁর ছেড়ে আসা দলের নেতা রাহুলকেও। মুকুল মহলের বক্তব্য, “সাম্প্রদায়িকতার ভাঙ্গা রেকর্ড আর কেউ শুনতে চাইছে না। আজ সবংয়ে যাওয়ার পথে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ এগিয়ে এসেছেন। দাদাকে অভিনন্দন জানিয়েছেন।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news