নীল বণিক :
বিভিণ্ণ রাজ্যের সীমান্ত লাগোয়া অঞ্চল থেকে জঙ্গি গ্রেফতারের খবর এখন নিয়মিত শিরোনামে। সীমান্তবর্তী রাজ্যগুলিতে জঙ্গিদের উপস্থিতি নিয়ে রীতিমত উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার।এই ইস্যুতে আগামী সপ্তাহে কলকাতায় আসার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের। সূত্রের খবর, আগামী ৭ ডিসেম্বর কলকাতায় আসার কথা রয়েছে তাঁর। কলকাতা সফরে এসে সীমান্তের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে রাজনাথের। পাশাপাশি, সূত্রের খবর, সীমান্ত লাগোয়া পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে এই বৈঠকে বিমল গুরুঙ্গ এবং দার্জিলিংয়ে সেনা প্রত্যাহার নিয়েও আলোচনা হতে পারে। সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপাত্তা ও দার্জিলিং বিষয়ে আলোচনা হতে পারে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news