নিজস্ব সংবাদদাতা
হিল এরিয়া ডেভেলপমেন্ট কমিটির পদ থেকে সরে দাঁড়ালেন ঘিসিং পুত্র মন ঘিসিং। শুক্রবার তিনি বলেন, ষষ্ঠ তপশিলের মাধ্যমেই পাহাড়ে উন্নয়ন সম্ভব। জি টি এ-র মাধ্যমে নয়। পাহাড়ে শান্তির লক্ষ্যেই তাঁরা মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন বলে জানিয়েছেন মন ঘিষিং। কিন্তু, ষষ্ঠ তপশিলের দাবি থেকে তাঁরা সরছেন না। তাই হিল এরিয়া ডেভেলপমেন্ট কমিটি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন তিনি । পাহাড়ে বিনয় তামাং-অনিত থাপা জুটিকে সামনে রেখে জি টি এ-র প্রশাসনিক বোর্ড গঠন নিয়ে এখনও ক্ষোভ রয়েছে জি এন এল এফ-এর। পরিস্থিতি সামলাতে মন ঘিসিংকে সামনে রেখে পৃথক হিল এরিয়া ডেভেলপমেন্ট কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু দু’পক্ষকে নিয়ে একসঙ্গে চলতে গিয়ে হিল এরিয়া ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যানের পদ থেকে মন ঘিসিং এর পদত্যাগ করায় ফের পাহাড়ে কার্যত ধাক্কা খেলেন মূখ্যমন্ত্রী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news