নিজস্ব সংবাদদাতা
রাজ্য ও কেন্দ্রের প্রথম লক্ষ্য হওয়া উচিত কৃষিকে লাভজনক করে তোলা। আজ পুনের বৈকুন্ঠ মেহতা ন্যাশানাল কোঅপরেটিভ ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট-এর অনুষ্ঠান-মঞ্চে দাঁড়িয়ে বললেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। তিনি আরও বলেন, কৃষিকের স্বার্থ না দেখলে, কৃষিকাজে পর্যাপ্ত লাভ না হলে পরের প্রজন্ম কেন এই পেশায় আসবে। আর যদি তারা না আসে তবে দেশ আজ না হোক কাল সঙ্কটে পড়তে বাধ্য।
‘মেকিং এগ্রিকালচার সাসটেইনবেল অ্যান্ড প্রফিটেবল’ শীর্ষক দু’দিনের আলোচনা সভায় উপরাষ্ট্রপতি বলেন, খাদ্য নিরাপত্তা ছাড়া জাতীয় নিরাপত্তা সম্ভব না। সময় এসে গেছে, এবার কৃষিকের পর্যাপ্ত আয় নিয়ে আমাদের ভাবতে হবে।
শনিবারের আলোচনা সভায় উপরাষ্ট্রপতি আরও বলেন, শষ্য উৎপাদনে আমরা আজ স্বয়ংসম্পূন হলেও সমস্যা থেকেই যাচ্ছে। কারণ কৃষকের আর্থসামাজিক পরিস্থিতি বদলাচ্ছে না। যতক্ষণ না কৃষি চোখে পড়ার মতো লাভজনক পেশা হয়ে উঠবে ততক্ষণ রাজ্য ও কেন্দ্রকে বিষয়টি নিয়ে ভাবতে হবে।
শনিবার প্রথম দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেশের একাধিক বিজ্ঞানী, গবেষক। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফার্নাবিস, প্রাক্তন কৃষিমন্ত্রী শরদ পাওয়ার প্রমুখ।
উল্লেখ্য, সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন, বেশ কিছু পরিকল্পনা রয়েছে সরকারের। যার মাধ্যমে আগামী ২০২২-এর মধ্যে প্রত্যেক কৃষকের আয় দ্বিগুন হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news