ছবি সৌজন্য এএনআই
নিজস্ব সংবাদদাতা
নরেন্দ্র দাভোলকর ও গৌরী লঙ্কেশের হত্যায় সনাতন সংস্থার হাত থাকলে তাদের অবিলম্বে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করলেন কেন্দ্রের রাজ্য মন্ত্রী রামদাস অথওয়ালে। তিনি বলেন, সনাতন সংস্থার সঙ্গে যুক্ত অপরাধীদের ধরে তাদের শাস্তি হওয়া উচিত।সন্ত্রাসমূলক কাজকর্ম না থামালে সনাতন সংস্থাকে পুরোপুরি নিষিদ্ধ করার পরামর্শও দেন তিনি। প্রসঙ্গত, গৌরী লঙ্কেশ ও নরেন্দ্র দাভোলকর হত্যা মামলায় ধৃত ৯জনের মধ্যে ৫ জন সনাতন সংস্থার সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। সনাতন সংস্থা এই অভিযোগ অস্বীকার করেছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news