প্রসেনজিৎ ধরঃ
ভূয়ো নিয়োগপত্র দেখিয়ে শিক্ষক হিসাবে স্কুলে যোগ দিয়ে গ্রেফতার হলেন এক ব্যক্তি।নালিকুলের বাসিন্দা মধ্যবয়সী ওই ব্যক্তির নাম তরুণ চক্রবর্তী।গত ২৩ এপ্রিল উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ স্কুলে সহকারি শিক্ষক হিসাবে যোগ দেন তরুণ চক্রবর্তী।তিনি যে নিয়োগপত্র দেখান সেটা দেখে সন্দেহ হয় স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত ভট্টাচার্যের।প্রধান শিক্ষক তরুণ চক্রবর্তীকে পরদিন আসতে বলেন।নিয়োগপত্রের প্রতিলিপি ডিআই অফিসে পাঠিয়ে প্রধান শিক্ষক জানতে চান তা সঠিক কিনা।ডিআই অফিস থেকে জানিয়ে দেওয়া হয় নিয়োগপত্র ভূয়ো।পরের দিন তরুণ চক্রবর্তী আবার স্কুলে এলে পুলিশকে খবর দেন প্রধান শিক্ষক।পুলিশ তাঁকে জেরা করে জানতে পারে কোনও এক প্রতারককে ছয় লাখ টাকা দিয়ে ভূয়ো নিয়োগ পত্র পেয়েছিল তরুণ চক্রবর্তী। তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news