Breaking News
Home / TRENDING / ভোটে হেরে নির্বাচন কমিশনার নিয়োগে কলেজিয়াম প্রথা চালুর দাবি মমতার

ভোটে হেরে নির্বাচন কমিশনার নিয়োগে কলেজিয়াম প্রথা চালুর দাবি মমতার

নীল রায়। এবার নির্বাচন কমিশনার নিয়োগে কলেজিয়ামের দাবি তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল ভবনে হুগলি জেলা তৃণমূলের নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন মমতা। সঙ্গে বলেন, “তিন সদস্যের কমিটি কেন নির্বাচন কমিশনের মাথায় বসবে? কেন তাদের দ্বারা রাজ্য পরিচালিত হবে? রাজ্যে ছ’মাস ধরে কাজ বন্ধ হয়ে থাকবে?” একের পর এক প্রশ্নবাণের পরেই মমতা বলেন, “যেভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ হয়, সেই কায়দাতেই কলেজিয়াম করে নির্বাচন কমিশন নিয়োগ করা হোক।” দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কাজ করে কলেজিয়াম। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, এমনই কলেজিয়াম গড়ে এবার থেকে নির্বাচন কমিশনার ঠিক করা হোক। তবে আইনগত ভাবে তা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলছে খোদ আইন মহল। তাঁর এই ভাবনার কথা দেশের অন্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকেও তিনি জানিয়েছেন। ইভিএম নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছি তৃণমূল কংগ্রেস। সম্প্রতি মহারাষ্ট্রে কুড়ি লক্ষ ইভিএম হারিয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই ঘটনার কথা উল্লেখ করে মমতা দাবি করে, বিএমএ প্রোগ্রামিং করেই নির্বাচনে এই সাফল্য পেয়েছে বিজেপি নির্বাচন নির্বাচনে বিপুল অর্থের ব্যবহারের পাশাপাশি সরকারি ক্ষমতার অপব্যবহার করেছে নরেন্দ্র মোদী অমিত শাহের দল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *