Breaking News
Home / TRENDING / ইমরান খানের সুরে কথা বলছেন মমতা, অভিযোগ দিলীপের

ইমরান খানের সুরে কথা বলছেন মমতা, অভিযোগ দিলীপের

07-09-19

জয় ঘোষ, কলকাতা

কলকাতা: চন্দ্রযান ২ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আইসিসিআর অডিটোরিয়ামে দলীয় বৈঠকের শুরুতে ভাষণে শনিবার দিলীপবাবু বলেন, “ভারতের আনন্দে, দুঃখ-কষ্টে অনেকেই তাল মেলাতে পারছেন না। তারা পাকিস্তানের সঙ্গে সুর মেলাচ্ছে। চন্দ্রযান ২ সারা দেশের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা জাগিয়েছে। চন্দ্রযান ২ এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাত দুটোর পর। নকশালপন্থী লোকজন নাকি এটা নিয়ে আনন্দ করেছেন। আমাদের মুখ্যমন্ত্রীও কষ্টের মধ্যে ছিলেন। তিনি হয়তো ভাবছিলেন চন্দ্রযান যদি পৌঁছে যায় তাহলে হয়তো পশ্চিমবঙ্গে সরকারটা ভেঙে যাবে। পাকিস্তান, ইমরান খানের সুরে কথা বলছেন মুখ্যমন্ত্রী।”

শনিবার সকাল থেকে আইসিসিআর এ শুরু হয়েছে বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠক। সেখানে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, মুকুল রায়রা। এদিন, দলীয় নেতা কর্মীদের সংগঠিতভাবে চলার জন্য ফের বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, বিভিন্ন পার্টি থেকে অনেক অভিজ্ঞ রাজনীতিকরা বিজেপিতে আসছেন। তাদের যোগ্য সন্মান দিয়ে কাজে লাগানো হবে। নতুন-পুরনো সকলকে নিয়ে এগোতে হবে। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপিতে আসা নতুন ও দলের পুরনোদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। তাই এমন বার্তা রাজ্য সভাপতি দিয়েছেন। বিভিন্ন দল থেকে বিজেপিতে অনেকে যোগদান করছে। দল বাড়ছে। দিলীপ ঘোষ নেতা-কর্মীদের বলেছেন, বেশি লোক নিয়ে কাজ করার অভ্যাস তৈরি করতে হবে। মানসিকতা তে পরিবর্তন আনতে হবে। মন বড় করতে হবে। আর যারা নতুন দলে আসছেন তাদেরকেও বার্তা, বিজেপি পরিবারে এসে সাবলীল হয়ে কাজ করুন। বাংলায় এখনও পর্যন্ত বিজেপির সদস্য সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়েছে বলে এদিন দাবি করেছেন দিলীপ ঘোষ। বলেছেন, টার্গেট ১ কোটি। ১ কোটি সদস্য করতে পারলে তবেই ২০২১ এ বাংলায় পরিবর্তন সম্ভব। বললেন দিলীপ ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *