Breaking News
Home / TRENDING / আচমকা বিজেপি দপ্তরে হাসিন জাহান! জল্পনা যোগদানের

আচমকা বিজেপি দপ্তরে হাসিন জাহান! জল্পনা যোগদানের

জয় ঘোষ।

বিজেপির রাজ্য দপ্তরে এসে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ক্রিকেটার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। শনিবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট নাগাদ বিজেপির রাজ্য দপ্তরে আসেন তিনি। প্রায় ৪০ মিনিট বৈঠক শেষে ৭টা ১০ মিনিট নাগাদ রাজ্য দপ্তর থেকে বেরিয়ে যান হাসিন। রাজ্য দপ্তর থেকে বেরিয়ে একই গাড়িতে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে রওনা দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসিন জানান সৌজন্য সাক্ষাৎকারের জন্যই তাঁর বিজেপি দপ্তরে আসা। লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘদিনের। পূর্ব পরিচিতর কারণেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসিন বলেন, “ব্যক্তিগত কারণে নয়, সৌজন্য সাক্ষাৎকার করতেই এসেছি।‌লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি যৌথ কাজ করছি। সেই কারণেই দেখা করতে আসা।” সামি নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যান তিনি। তবে হাসিন জাহানের বিজেপি দপ্তরে আশা নিয়ে ইতিমধ্যেই জল ঘোলা হতে শুরু করেছে। উঠে আসছে একাধিক প্রশ্ন। তাহলে কি ব্যক্তিগত সম্পর্কের কিনারা খুঁজতেই রাজনৈতিক সমর্থন খুঁজছেন তিনি ? সেই কারণেই কি বিজেপি দপ্তরে আগমন ? দীর্ঘ ৪০ মিনিট বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কি কথা হল তাঁর ? এমনই একাধিক প্রশ্ন উসকে দিয়ে গেল বিজেপির রাজ্য দপ্তরের মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহানের উপস্থিতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *