নীল বণিক
ভাঙবেন তবু মচকাবেন না!
নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে এমন ভূমিকাতেই দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এমনিতেই বিসর্জন ইস্যুতে কলকাতা হাইকোর্টের রায়ে বেশ অস্বস্তিতে রাজ্য সরকার। সেই অস্বস্তি নিয়েই রাজ্য পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, উত্তেজনা ছড়ানোর আশঙ্কা থাকলে বিসর্জনের অনুমতি দেওয়া যাবে না। সেক্ষেত্রে বিসর্জনের শেষ কথা বলবে স্থানীয় প্রশাসন।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে নতুন কিছুই দেখছে না বিজেপি নেতৃত্ব। রাজ্যে আগেও এই নিয়ম জারি ছিল বলেই মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যেখানে উত্তেজনার আশঙ্কা থাকে সেখানে পুলিশ আগেও বিসর্জনের সময় হস্তক্ষেপ করেছে, এতে নতুন কী আছে! এবারেও তাই করা উচিৎ ছিল বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news