নীল বণিক
পুজোর ঠিক আগে দফতরওয়ারি কাজের খসড়া নিতে নবান্নে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যে সমস্ত দফতরগুলো ভাল কাজ করতে পারেনি সেই সমস্ত দফতরগুলোকে আগামী ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফতরওয়ারী কাজের নিরিখে তিনটি পর্যায়ে ভাগ করা হয়। সুন্দরবন উন্নয়ন, মৎস্য, কারিগরি শিক্ষা, কৃষি বিপননের মত দফতরগুলি ১৫ শতাংশের কম অর্থ বরাদ্দ খরচ করতে পেরেছে বলে এদিনের বৈঠকে কার্যত মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়ে। তবে উচ্চ শিক্ষা, পরিবহণ, আইসিডিএস, ক্রীড়া ও পূর্ত দপ্তর ৪০শতাংশের বেশী খরচ করায় খুশী হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, ৮০শতাংশের মত অর্থ বরাদ্দ খরচ করে উন্নয়নের কাজে সব থেকে এগিয়ে বিদ্যুৎ ও পঞ্চায়েত দফতর। একদিকে যেমন দফতরের কাজের খতিয়ান নিয়েছেন মুখ্যমন্ত্রী তেমনই কোনও ফাইল যাতে ৪৮ ঘন্টার বেশী নবান্নে ফেলে রাখা না হয় সেই নির্দেশও দেন তিনি। সব মিলিয়ে পুজোর আগে বিভিন্ন দফতর গুলিকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news