নীল বণিক
মঙ্গলবার ডিএ মামলার শুনানি কলকাতা হাইকোর্টে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছিল, ডিএ বা মহার্ঘ্য ভাতা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারের ইচ্ছার উপরে নির্ভরশীল। ট্রাইব্যুনালের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের সরকারি কর্মচারি ইউনিয়নগুলি। এই মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করে। হলফনামা পেশ করে রাজ্য জানায়, সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ্য ভাতা চাওয়ার কোনও বৈধ অধিকারই নেই।
সরকারের হলফনামায় আরও জানানো হয়, রাজ্যের তিন লক্ষ ৩৩ হাজার কোটিরও বেশি টাকার দেনা রয়েছে। সরকারের যা রাজস্ব আদায় হয়, তার দেড় গুণ খরচ হয়ে যায় সরকারি কর্মীদের বেতন, পেনশন এবং ঋণের সুদ মেটাতে। এত কিছুর পরেও কর্মীদের নিয়মিত বকেয়া ডিএ দেওয়ার চেষ্টা করছে সরকার। বকেয়া ডিএ-র দাবিতে ২০১৬ সালের নভেম্বরে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (স্যাট)-এ মামলা দায়ের করে সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম। স্যাট জানিয়ে দেয়, মহার্ঘ্য ভাতা দেওয়ার বিষয়টি রাজ্যের ইচ্ছার উপরে নির্ভর করবে। স্যাটের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গত ১৫ মার্চ হাইকোর্টে মামলা দায়ের করা হয়।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news