Breaking News
Home / TRENDING / চা বানিয়ে নরেন্দ্র মোদিকে নকল করছেন মমতা, কটাক্ষ লকেটের

চা বানিয়ে নরেন্দ্র মোদিকে নকল করছেন মমতা, কটাক্ষ লকেটের

জয় ঘোষ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুকরণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দীঘায় মুখ্যমন্ত্রীর চা বানানোকে এভাবেই কটাক্ষ করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন ” চা-ওয়ালা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী এখন সেটাই অনুসরণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন চা বানিয়ে সকলকে খাওয়াচ্ছেন। মুখ্যমন্ত্রীর কোনও চরিত্র নেই। আগামীদিনে বিজেপির পথই তৃণমূল অনুসরণ করবে।” প্রসঙ্গত, ২০১৪ সালে যখন নরেন্দ্র মোদিকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়। সেই সময় ছোটবেলায় নরেন্দ্র মোদির চা বিক্রেতার ইমেজকে কাজে লাগানো হয় ব্যাপকভাবে। সেই সময় নরেন্দ্র মোদি “ইমেজ বিল্ডিং”র দায়িত্বে ছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। যিনি এখন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতাও বটে। লকেট বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রীর এদিন চা বানানোর কৌশলও প্রশান্তের মস্তিষ্কপ্রসূত।

সম্প্রতি চুঁচুড়ার বাণীমন্দির বিদ্যালয়ে স্কুলের মিড ডে মিল খাওয়ানোর নামে বাচ্চাদের নুন ভাত খাওয়ানোর ঘটনা প্রকাশ্যে আসে। স্থানীয় সাংসদ হিসেবে বাণীমন্দির স্কুলে গিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ করেন লকেট। সেই ঘটনার প্রসঙ্গ টেনে  তিনি বলেন “মুখ্যমন্ত্রী চা বানিয়ে খাওয়াচ্ছেন। আর স্কুলের ছোট ছোট শিশুরা নুন- ভাত খাচ্ছেন। প্রশান্ত কিশোর এখন মুখ্যমন্ত্রীকে যা শেখাচ্ছেন। উনি এখন সেভাবেই চলছেন।” লকেট চট্টোপাধ্যায়  আরও বলেন, “একদিকে স্কুলের ছোট ছোট বাচ্ছারা ফ্যান- ভাত খাচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী চা বানিয়ে সকলে খাওয়াচ্ছেন। এটা কী ধরনের জনসংযোগ? একটার সঙ্গে একটার কোনও মিল নেই। এটা মানতাম ছোট ছোট বাচ্ছাদের হাতে ডিম-ভাত, মাংস-ভাত, মাছ-ভাত তুলে দিচ্ছে সরকার। সেটা মানা যায়। মানুষ তৃণমূলকে বুঝে গিয়েছে। তৃণমূলের সরকার দুর্নীতির সরকার, তোলাবাজির সরকার ও কাটমানির সরকার।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *