ওয়েব ডেস্ক:
লোকসভা ভোটের আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কোর কমিটির বৈঠকে বিরোধীদের বিরুদ্ধে গলা চড়ালেন মমতা। কার্যত আলআউট খেললেন তৃণমূল নেত্রী। শুক্রবারের বৈঠকেও তিনি ঘোষণা করেন, বিজেপির রথযাত্রার পাল্টা ‘পবিত্র যাত্রা’ করবে তৃণমূল। আগামী ৫,৭ ও ৯ ডিসেম্বর হবে বিজেপির রথযাত্রা৷ শাসকদল তৃণমূল কংগ্রেস পরের দিনগুলিতে রাজনৈতিক একতা যাত্রা৷ শুক্রবার এনআরসি নিয়ে ফের তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অসমের পরিস্থিতি খুব খারাপ৷ সেখানে বাঙালি খেদাও চলছে৷ বাঙালিদের খুন করা হচ্ছে৷’
এদিন মমতা বামেদের বিরুদ্ধেও সুর চড়ান। তাঁর মতে, ‘সিপিএম বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে।’ বলেন, ‘ওদের ফাঁদে পা দেবেন না৷’ তবে এও বলেন, যে ‘সিপিএমে ভালো লোক থাকলে তাদের দলে আনুন৷’ পাশাপাশি জঙ্গলমহলে শুভেন্দু অধিকারীর মাথা চেয়ে মাওবাদি পোস্টার পড়ার পেছনেও বিজেপির হাত দেখছেন রাজ্যের শাসক দলের নেত্রী। এবিষয়ে তিনি বলেন, ‘প্রতিবেশী রাজ্য থেকে রাজ্যে অশান্তি পাকাতেই বাংলায় মাওবাদি নিয়ে আসছে বিজেপি৷’ এমনকী তাঁর বক্তব্য, ‘সিবিআই, ইডিকে কনট্রোল করছে বিজেপি৷ ইভিএমে কারচুপি করছে তারা৷ তিনবার ইভিএম দেখে নিতে হবে ভোটের দিন৷’ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, তৃণমূলের আগামী ‘বিগ্রেডের মিটিং হবে জাতীয় রাজনীতিতে টার্নিং পয়েন্ট৷’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news