নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর :
অসমে ৫ জনের হত্যায় চিন্তিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু রাজ্যে ৫জন শবরের মৃত্যুর পর তিনি কোথায়? বৃহস্পতিবার রাতে মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নে তৃণমূল কে এই ভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ। তিনি আরও বলেন জঙ্গলমহলে মাওবাদীদের কার্যকলাপ বলে কিছুই নেই সবটাই দেখানো।
পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জঙ্গলমহলের মানুষ। তার প্রভাব পড়তে পারে লোকসভা ভোটেও। তাই নিজেদের ভোট ব্যাঙ্ক অটুট রাখতেই পুরোনো মাও স্মৃতি উস্কে দিয়ে মাওবাদী সমস্যার চিত্র তুলে ধরছে তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news