Breaking News
Home / TRENDING / ‘একদিন’ কবিতায় “শান্তিতে ঘুমানো”র কথা লিখলেন মুখ্যমন্ত্রী

‘একদিন’ কবিতায় “শান্তিতে ঘুমানো”র কথা লিখলেন মুখ্যমন্ত্রী

নীল রায়।

ফের মুখ্যমন্ত্রীর কবিতা! এবার কবিতার নাম “একদিন”। বৃহস্পতিবার রাতে তাঁর কবিতা “ঠিকানা” সোশ্যাল মিডিয়ার দরজায় কড়া নেড়েছিল। শুক্রবার হল তেমনটাই। এবার তাঁর কবিতা ঝরে পড়ল একরাশ হতাশা। এদিন সন্ধ্যায় প্রকাশিত কবিতার নাম – “একদিন”। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘একদিন আসবেই/ যেদিন থাকবে না যুদ্ধ/একদিন আসবেই/যেদিন থাকবে না ঘৃণা’। মুখ্যমন্ত্রী আরও লিখছেন, ‘একদিন আসবেই/যখন পৃথিবী জাগবেই।’ কবিতায় একটিও রাজনৈতিক শব্দের ব্যবহার করেননি মমতা। কিন্তু এই কবিতা যে আদ্যোপান্ত রাজনৈতিক উদ্দেশ্যে রচিত, তা এক বাক্যে মেনে নিয়েছে বাংলা রাজনৈতিক মহল। কিন্তু এই কবিতায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “শান্তিতে ঘুমানো”র কথা।

কবিতায় মুখ্যমন্ত্রী লিখছেন, ‘আসবে আসবে সেদিন/নব সংস্কারের দিন/সন্ত্রাস বিদায় নেবেই/লম্ফ-ঝম্ফ-দম্ভ যাবেই’। কবিতাটি যে তিনি বিজেপিকে কটাক্ষ করে লিখেছেন, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। দেশজুড়ে বিজেপির বাড়বাড়ন্ত যে তাঁর একেবারেই ভালো মনে হচ্ছে না, তা এদিন আবারও বুঝিয়ে দিয়েছেন “একদিন” কবিতায়। এমন সময় দেশের একটি রাজ্যের প্রভাবশালী মুখ্যমন্ত্রী হয়েও, যে তিনি কোনওভাবেই বিজেপিকে মোকাবিলা করতে পারছেন না। সেই হতাশা প্রকাশ পেয়েছে তাঁর এই কবিতায়।

‘একদিন’ কবিতার একেবার শেষে এসে তিনি নিজের শেষ পরিণতির কথাও লিখেছেন। তিনি লিখেছেন – ‘হয়তো থাকবো না সেদিন।/তবু ভাবনায় থাকবো।/চিন্তায় থাকবো।/গবেষণায় থাকবো/হয়তো বা শান্তিতে ঘুমাবো।’ এমন কথা মুখ্যমন্ত্রীর লেখায় আগে কখনও পাওয়া যায়নি বলেই তথ্যভিজ্ঞ মহল জানাচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *