ওয়েব ডেস্কঃ
জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর, এই প্রথম বিরোধী দল নেতাদেরকে সঙ্গে নিয়ে শ্রীনগর যাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে তিনি আজ শ্রীনগর যাচ্ছেন। এদিকে কাশ্মীরের প্রশাসন বিরোধী নেতাদের কাশ্মীরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
প্রশাসন সূত্রে বলা হয়েছে, কাশ্মীরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অযথা যেখানে গিয়ে পরিস্থিতি উতপ্ত করলে আবার কাশ্মীর অশান্ত হবে। তাই নেতাদের ওইখানে না যাওয়ায় উচিত। প্রসঙ্গত, এর আগে রাজ্যের বাইরের কোনো নেতাকে কাশ্মীরে প্রবেশ করতে দেয়নি পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, প্রশাসন যদি রাহুলের সঙ্গে বিরোধীদের ওই দলকে শ্রীনগরে পৌঁছনোর অনুমতি দেয়। তাহলে তাঁরা রাজ্যের অন্য প্রান্তেও যাওয়ার চেষ্টা করবে। তাই তাঁদেরকে অনুমতি দিতে নারাজ প্রশাসন।
অন্যান্য বিরোধীদের মধ্যে সিপিআইএমের সীতারাম ইয়েচুরি, টিএমসির দীনেশ ত্রিবেদী, এনসিপির মজিদ মেমন, এলজিডির শরদ যাদব, আরজেডির মনোজ ঝা এবং জেডি(এস) ডি কুপেন্দ্র রেড্ডি আজ রাহুলের সঙ্গে শ্রীনগর যাবেন। এছাড়া রাহুলের সঙ্গে থাকবেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, কেসি বেনুগোপাল ও আনন্দ শর্মার মতো বর্ষীয়ান নেতারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news