Breaking News
Home / TRENDING / এক্সক্লুসিভ: শোভনের পর বিজেপির পথে তৃণমূলের শিক্ষাবিদ নেতা, অভিনয়-গুরু মন্ত্রী

এক্সক্লুসিভ: শোভনের পর বিজেপির পথে তৃণমূলের শিক্ষাবিদ নেতা, অভিনয়-গুরু মন্ত্রী

ভাস্কর মান্না:

 

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক লেগেই রয়েছে। কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের পর দলবদলের তালিকায় ঘুরপাক খাচ্ছে আরও বেশ কিছু তৃণমূল নেতার নাম। সূত্রের খবর, এই তালিকায় বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের নাম ছাড়াও উত্তর ২৪ পরগণা তৃণমূলের এক বর্ষীয়ান বিধায়কের নামও রয়েছে। যিনি একজন শিক্ষাবিদও বটে। 

এমনকি ওই সূত্র মারফৎ আরও জানা যাচ্ছে, সম্প্রতি রাজ্যের এক মন্ত্রী যিনি অভিনয় জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তিনিও দলবদলের জন্য বিজেপি নেতৃত্বের সঙ্গে গোপনে যোগাযোগ করছেন। বুধবার শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপিতে যোগ দিতে দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে যান তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়। কিন্তু তাঁকে বিজেপিতে নেওয়া হয়নি। বিজেপি নেতৃত্বের দাবি, দেবশ্রী তৃণমূল ছেড়ে আসার জন্য রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ঠিকই। কিন্তু বিজেপি নেতারা তাঁকে অনুমতি দেননি। 

তৃণমূলের নেতা-মন্ত্রীদের এই দলবদল প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় এক নেতা বলেন, মূলত দুটি কারণে তৃণমূল নেতারা বিজেপিতে আসছেন। এক, তৃণমূল নেতারা নিশ্চিতভাবে বুঝেছেন ২০২১-এ রাজ্যে আর তৃণমূল ক্ষমতায় আসবে না। তাই নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে তাঁরা বিজেপির দিকে ঝুঁকছেন। দুই, লোকসভা ভোটের আগে মমতার বিকল্প হিসেবে যেভাবে অভিষেককে তুলেছিল দল, তাতে অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন।  অভিষেককে পেরিয়ে তৃণমূলে উপরে ওঠা অসম্ভব। তাই তাঁরা বিজেপির সঙ্গে যোগাযোগ করছে। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলে সব বুঝেই অভিষেককে এখন আড়াল করে শুভেন্দু অধিকারী, সুজিত বসুর মতো নেতাদের সামনের সারিতে নিয়ে এসেছে। এমনকি অভিষেকের কথাতেই প্রশান্ত কিশোরকে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। তার ওপর তৃণমূলের নেতা-মন্ত্রীরা পরপর ঘাসফুল ছেড়ে পদ্মফুলে আসছে। এমনকি রাজনৈতিক বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের পরিকল্পনাও যে এক্ষেত্রে কাজ করছে না, তা এক বাক্যে স্বীকার করছেন অনেকেই। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ইতিমধ্যে রাজ্যে বিজেপির সদস্য সংখ্যা ৬৭ লক্ষ ছাড়িয়েছে। কেন্দ্রীয় নেতারা এটা শুনে খুবই খুশি। আমরা যে পরিমান ভোট পেয়েছি, তাতে আগামী দিনে ১ কোটি সদস্য সংখ্যা পৌঁছবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *