ওয়েব ডেস্ক:
সোমবার মধ্যরাত থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা চালু করতে চলেছেন প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা। উল্লেখ্য, রবিবার সে দেশে আটটি ধারাবাহিক বিস্ফোরণ ঘটায় উগ্রবাদীরা। যাতে মৃত্যু হয়েছে ২৯০ জনের। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আরও নাশকতার আশঙ্কা রয়েছে, সেই কারণে শ্রীলঙ্কা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। ধারাবাহিক বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে কলম্বো ও আশপাশের এলাকা থেকে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।

শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের সুরক্ষার কথা ভেবেই দেশে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা। যদিও, এই সময়ে দেশের সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে শ্রীলঙ্কা সরকারের তরফে।
প্রসঙ্গত, কলম্বোর ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০০ জনের বেশি। নাশকতার পিছনে ন্যাশনাল তৈহিদ জামাত নামে স্থানীয় জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলেই মনে করছে শ্রীলঙ্কা পুলিশ। যদিও জঙ্গি সংগঠনটি তা অস্বীকার করেছে। এর মধ্যে সোমবার সকালে কলম্বো বিমানবন্দর ও বাস স্ট্যান্ডের কাছে একাধিক বোমা ও ডিটোনেটর উদ্ধার হয়েছে। এর পরেই চিন্তা বেড়েছে প্রশাসনের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news