Breaking News
Home / TRENDING / ভিভিপ্যাট-ইভিএম মামলায় বিরোধীদের আবেদন মানল না সুপ্রিম কোর্ট

ভিভিপ্যাট-ইভিএম মামলায় বিরোধীদের আবেদন মানল না সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক:

বিরোধীদের ৫০ শতাংশ ভিভিপ্যাটের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, কমিশনের বর্তমান নিয়মে একটি বিধানসভা ক্ষেত্রে ইভিএমের সঙ্গে পাঁচটি ভিভিপ্যাট রাখা হয়ে থাকে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে তারা তাদের আগের রায় থেকে সরছে না।
উল্লেখ্য, শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে আগেই নির্দেশ দিয়েছিল, প্রতিটি বিধানসভা ক্ষেত্রের জন্য একটির বদলে পাঁচটি করে ভিভিপ্যাট রাখতে হবে। অর্থাৎ, প্রতিটি বিধানসভা কেন্দ্রের ২০৬২৫ ইভিএম-এর জন্য পাঁচটি করে ইভিএম বরাদ্দ করার কথা। তার মানে, বর্তমানে ৪২১৫টি ইভিএম-এর জন্য একটি ভিভিপ্যাট নির্দিষ্ট রয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত বদলের আর্জি জানিয়েছিল অধিকাংশ বিরোধী দল। ২১টি বিরোধী দল সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, স্বচ্ছ গণনার জন্য প্রতিটি বিধানসভা ক্ষেত্রে ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাটের সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করতে। এই আবেদনের শুনানিতে গত ৮ তারিখ সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়েছিল, ৫০ শতাংশ ভিভিপ্যাটের হিসাব মেলাতে গেলে গণনার জন্য অতিরিক্ত পাঁচ দিন লেগে যাবে। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার সুপ্রিম কোর্ট খারিজ করে দিল ২১ টি বিরোধী দলের আবেদন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *