Breaking News
Home / TRENDING / কাল প্রজাতন্ত্র দিবস, নিরাপত্তার চাদরে ঢাকল শহর

কাল প্রজাতন্ত্র দিবস, নিরাপত্তার চাদরে ঢাকল শহর

নিজস্ব সংবাদদাতা

২৬ জানুয়ারি উপলক্ষ্যে শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রেড রোডে ৪টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। রেড রোড ও সংলগ্ন এলাকাজুড়ে ৩০টি পুলিশ পিকেট থাকবে। শহরে ঢোকা ও বেরনোর সমস্ত রাস্তায় গাড়ি ও ট্রাকের ওপর কড়া নজরদারি রয়েছে। কুচকাওয়াজের এলাকাজুড়ে ৮ থেকে ১০ হাজার পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। থাকবেন লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। আজ রাত থেকেই রেড রোড বন্ধ করে দেওয়া হবে। আগামিকাল ভোর ৫টা থেকে রেড রোডের সঙ্গে সংযোগকারি রাস্তাগুলিকে বন্ধ রাখা হবে। গোটা চত্ত্বরে প্রচুর সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ডিসি ও জেটি পদমর্যাদার আধিকারিকরা মোতায়েন থাকবএন বলে লালবাজার সূত্রে খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *