Breaking News
Home / TRENDING / সিএএ-এনআরসি-র বিরুদ্ধে গান লিখলেন মমতা, গাইলেন ইন্দ্রনীল সেন

সিএএ-এনআরসি-র বিরুদ্ধে গান লিখলেন মমতা, গাইলেন ইন্দ্রনীল সেন

সূর্য সরকার।

এবার নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে গান বাঁধলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গান। নিজের ফেসবুকে সেই গান পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় আসার পর অধ্যক্ষের ঘরে সেই গান নিজের সতীর্থদের শুনিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতেই সেই গান মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকে পোস্ট করা হয়। গানটি গেয়েছেন রাজ্যের অপর এক মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন (Indranil Sen)।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে চলছে প্রতিবাদ, আন্দোলন, বিক্ষোভ। প্রথম থেকেই এই আইনের বিরোধীতা করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়মিত পদযাত্রা করছেন তিনি। কলকাতার পাসাপাশি সচেতবনতা তৈরি করতে জেলাতেও পৌঁছে যাচ্ছেন তিনি।এনআরসি নিয়ে ইতিমধ্যেই তিন চারটি কবিতাও লিখে ফেলেছেন মমতা। কিন্তু গান এই প্রথম। বারবার প্রতিবাদ জানাতে নিজের কলমকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদের ভাষা হিসাবে এবার তাই নিজের লেখা গানকেও অস্ত্র হিসাবে তুলে আনলেন তৃণমূল নেত্রী। 

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/560219421490486/

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *