Breaking News
Home / TRENDING / মমতার গতিবিধির ওপর নজর রাখছে এআইসিসি

মমতার গতিবিধির ওপর নজর রাখছে এআইসিসি

নীল রায়।

দিল্লিতে বিরোধীদের বৈঠকে যোগ দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমন সিদ্ধান্ত ঘোষণার পরই তাঁর গতিবিধির ওপর নজর রাখতে শুরু করল এআইসিসি (AICC)। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করে জানান, বনধের দিন বামফ্রন্ট ও কংগ্রেসের গুন্ডামির জেরে তিনি দিল্লিতে সম্মিলীত বিরোধীদের বৈঠকে যোগ দেবেন না। পরে ফোন করে এনসিপি নেতা শরদ পাওয়ারকে (Sharad Power) জানিয়েও দেন মমতা। প্রসঙ্গত, আগামী ১৩ জানুয়ারি দিল্লিতে সব বিরোধী রাজনৈতিক দলের বৈঠক ডেকেছেন সোনিয়া গাঁধী। সেই বৈঠকে যাবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিষয়টি জানাজানি হতেই এআইসিসি থেকে যোগাযোগ করা হয় বিরোধী দলনেতা আব্দুল মান্নানের (Abdul Mannan) সঙ্গে। জানতে চাওয়া হয়, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ও বামপন্থীদের বনধ নিয়ে মমতা যা বলছেন তার কতটা ঠিক? বিধানসভা অধিবেশনে ঠিক কি কি হয়েছে তাও জানতে চান এআইসিসির ওই শীর্ষ নেতা। আব্দুল মান্নান বনধ পরিস্থিতি ও বিধানসভার অধিবেশন প্রসঙ্গে পূর্ণাঙ্গ জানান ওই নেতাকে।

পরে এক প্রশ্নের উত্তরে আব্দুল মান্নান বলেন, “নরেন্দ্র মোদীকে খুশি করতেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাচ্ছেন না তা আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। এআইসিসি থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আমি আমার ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অবস্থান তাদের জানিয়ে দিয়েছি।” তিনি আরও বলেন, “বনধ ব্যর্থ করতে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যে নিজেই গাড়ি ভেঙে আগুন লাগিয়ে কংগ্রেস কর্মীদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে তাও আমি বিস্তারিত জানিয়েছি।”

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বিজেপি শাসিত অসমে নিজের সফর বাতিল করলেও। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে আসছেন দু’দিনের সফরে। এই বিষয়টি নিয়ে খটকা লাগছে রাজনৈতিক মহলের। তাই গোটা পরিস্থিতির ওপর আপাতত নজর রেখেই চলবে সোনিয়া গাঁধী (Sonia Gandhi) নেতৃত্বাধীন সর্বভারতীয় কংগ্রেস এমনটাই জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *