Breaking News
Home / TRENDING / দিল্লির ঘটনার মাঝেই আজ মুখোমুখি অমিত – মমতা

দিল্লির ঘটনার মাঝেই আজ মুখোমুখি অমিত – মমতা

নিজস্ব প্রতিনিধি।

ভুবনেশ্বরে আজ মুখোমুখি হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওড়িশার রাজধানীতে পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সব চেয়ে তাৎপর্যপূর্ণ উপস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বৈঠকে শাহের মুখোমুখি হয়ে তিনি কী ভূমিকা নেন, সেদিকেই তাকিয়ে জাতীয় রাজনীতির কারবারিরা। পরিষদের আনুষ্ঠানিক বৈঠকের পরে শাহের সঙ্গে মমতার আলাদাভাবে কথা। তবে এখনও সরকারি ভাবে ওই বৈঠক সম্পর্কে নিশ্চয়তা পাওয়া যায়নি।

গত ডিসেম্বর মাসে নাগরিক সংশোধনী আইন (CAA) চালু হওয়া, এনআরসি নিয়ে কেন্দ্রের অস্পষ্ট অবস্থান, এনপিআরের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের অবস্থান ইত্যাদির পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটাই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সাক্ষাৎকার। রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই তৎপরতা বাড়লে পুজোর আগে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা।

কিন্তু এদিনের বৈঠকের তাৎপর্য ভিন্ন। দিল্লিতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ৩৮ জনের মৃত্যুর পর বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকা কি হয় সেদিকে নজর জাতীয় রাজনীতির কারবারি তথা তামাম বিরোধীদের। এই বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও থাকছে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও সিকিম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *