Breaking News
Home / TRENDING / যুব বনাম আদি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়

যুব বনাম আদি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়

নিজস্ব প্রতিনিধি।

যুব বনাম আদি তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হলো দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় এলাকা। খালের জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ঘটনায় এলাকাবাসী। ঘটনায় প্রকাশ, বুধবার রাতে খালের জল নেওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তৃণমূলের আদি কর্মীদের কোপাতে শুরু করে যুব তৃণমূল কর্মীরা। গুরুতর জখম হয় ছয়জন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিত। বুধবার গভীর রাতের ঘটনার জেরে বৃহস্পতিবারও থমথমে ভাঙড়। শুক্রবারও গোলমালের আশঙ্কা করছেন এলাকাবাসী।

জানা গিয়েছে, এলাকার আদি তৃণমূল কর্মী ও যুব তৃণমূল কর্মীদের বচসা দীর্ঘদিনের। মাঝে মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। পুলিশ আধিকারিকরাই আহত তৃণমূল কর্মীদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁদের পাঠানো হয় ক্যানিং মহকুমা হাসপাতালে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *