জয় ঘোষ
“আমায় সেদিন মারার সময়ে মনোজ বর্মা বলেছিলেন, কিষেনজিকে দু মিনিটে মেরেছি। তোমায় মারতে এক মিনিট লাগবে।” বুধবার শ্যামবাজার পাঁচমাথা মোড়ে সাংবাদিক বৈঠকে ব্যারাকপুর পুলিশ কমিশনার সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন শ্যামবাজার মোড়ে বিজেপির ধর্ণা কর্মসূচির শেষে মঞ্চের সাংবাদিক বৈঠকে সেদিনের ঘটনার পূর্ণাঙ্গ বর্ণনা দেন অর্জুন সিং। তিনি বলেন, “যেদিন মারমুখি হয়ে মনোজ বর্মা বন্ধুক নিয়ে আমার দিকে ছুটে আসে। বন্ধুকের ঘায়ে মাথা ফাটানোর পর মনোজ বর্মা বলেন কিষাণজিকে দুই মিনিটে শেষ করেছি। তোমাকে মারতে এক মিনিট লাগবে।”
মঞ্চে উপস্থিত সাংসদ অর্জুন সিং আরও বলেন, “আদালতের মাধ্যমে আমরা ওপর হামলার ঘটনার সিবিআই তদন্তের দাবি করছি।” ইতিমধ্যে ভাটপাড়ার ঘটনায় তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছিল বলে জগদ্দল থানায় এফআইআর দায়ের করেছেন অর্জুন সিং। এদিন অবস্থান মঞ্চে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি চৌধুরি, রীতেশ তিওয়ারি প্রমুখ বিজেপি নেতৃত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news