Breaking News
Home / TRENDING / দিল্লির অশান্তির জন্য দায়ী আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, দাবি প্রশাসনের

দিল্লির অশান্তির জন্য দায়ী আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, দাবি প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রী উত্তরপ্রদেশের উপরকোট এলাকার সংঘর্ষের জন্য দায়ী বলে মনে করছে প্রশাসন। রবিবার পুলিশের সঙ্গে নাগরিকত্ব আইন বিরোধী এই সংঘর্ষে অন্তত ছয় জন আহত হয়েছেন। সংঘর্ষে পুলিশের দিকে পাঁথর ছোঁড়া হতে থাকে। বেশ কিছু পুলিশের ভ্যান নষ্ট করে আন্দোলনকারীরা। একটি দোকানও জ্বালিয়ে দেওয়া হয়। পরে বিশাল পুলিশ বাহিনি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জেলাশাসক চন্দ্রভূষণ সিং জানান, আলিগড় বিশ্ববাদ্যালয়ের কিছু ছাত্রী এই ঘটনা ঘটিয়েছে। প্রথমে মহিলারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। আটকানো হলে রাস্তার পাশে দাঁড়ানো পুলিশ ভ্যানগুলিতে ভাঙচুর চালায় তাঁরা। আন্দোলনকারীদের আর একটি দল বাবরি মান্ডি এলাকায় ভাঙচুর চালায়। ঘটনায় বেশ কিছু ছাত্র ছাত্রীকে আটক করা হয়েছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে যে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে তার ক্ষতিপূরণ আদায় করা হবে দোষীদের কাছ থেকে।

ছবি সৌজন্যে: এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *