নিজস্ব প্রতিনিধি।
ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ পাননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই নিয়ে আক্ষেপ শোনা গেল তাঁর গলায়। শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের বাজেট ভাষনের ওপর বক্তৃতা করতে গিয়ে এমনই আক্ষেপ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমি রেলমন্ত্রী থাকাকালীন অনেক কষ্ট করে অনেকগুলি মেট্রো প্রকল্প বাংলার জন্য এনেছিলাম। যার জন্য আমাকে অনেক চোখের জল ফেলতে হয়েছিল।”
এরপরই আক্ষেপের সুরে তিনি বলেন, “এই তো একটা ছোট পরিসরে মেট্রো প্রকল্পের উদ্বোধন হয়ে গেল। কিন্তু, আমাকে জানানোর প্রয়োজন বোধ করল না।” সঙ্গে তাঁর ছোট্ট প্রতিক্রিয়া, “ওদের ব্যাপার ওরা কী করবে।” প্রসঙ্গত, বৃহস্পতিবার সল্টলেকে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের (East West Metro Project) উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তাতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানো হলেও, আমন্ত্রণ পাঠানো হয় দমকল মন্ত্রী সুজিত রায়, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় উদ্বোধনী অনুষ্ঠানে যাননি তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news