Breaking News
Home / TRENDING / নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্তর মানসিক অসুস্থতার অজুহাত উড়িয়ে দিল কেন্দ্র

নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্তর মানসিক অসুস্থতার অজুহাত উড়িয়ে দিল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি।

ফাঁসি এড়াতে নির্ভয়া কাণ্ডের (Nirbhya Case) অন্যতম অপরাধী বিনয় শর্মার উকিল তাঁর মক্কেলের যে মানসিক অসুস্থতার অজুহাত দিয়েছিলেন তা সম্পূর্ণ উড়িয়ে দিল কেন্দ্র। বৃহস্পতিবার বিনয় শর্মার উকিল আদালতে বলেন যে, রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আবেদনে বলা হয়েছিল যে বিনয় শর্মা দীর্ঘদিন জেলের অত্যাচার সহ্য করতে না পেরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু তার সেই আবেদনে আমল দেননি রাষ্ট্রপতি। সেই জন্য ক্ষমাভিক্ষার আবেদনে মঞ্জুরি দেননি তিনি। জেলে বিনয়ের ওপর অত্যাচারের অভিযোগ অস্বীকার করে কেন্দ্রের দাবি বিনয় মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ।

গত দুই সপ্তাহ ধরেই চার অভিযুক্তের ফাঁসির তারিখ নিয়ে বিস্তর টালবাহানা চলছে। মাসের প্রথমে ফাঁসির দিন নির্ধারিত হলেও অভিযুক্তদের আইনি প্যাঁচে ফাঁসি স্থগিত হয়ে যায়।ফের আদালত এক সপ্তাহ সময় দেন অভিযুক্তদের আইনি সমস্যা মেটাতে। তারই মধ্যে নতুন করে মানসিক অসুস্থতার দোহাই দিলেন বিনয়ের আইনজীবি। এদিন আদালতে তার আইনজীবি বলেন, রাষ্ট্রপতি কাছে ক্ষমাভিক্ষার যে আবেদন পাঠানো হয়েছিল তা যথাযথ ছিল না। তিনি সেই ফাইল দেখানোর আর্জি জানান আদালতে। উত্তরে বিচারকরা সাফ জানিয়ে দেন রাষ্ট্রপতি ক্ষমাভিক্ষার আবেদন নামঞ্জুর করার পর আদালতের আর বিশেষ কিছু করার থাকে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *