নিজস্ব প্রতিনিধি।
নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে এবার ছবি আঁকার কর্মসূচী দিল্লিতে করার পরিকল্পনা তৃণমূলের। দিল্লির যন্তর মন্তরে এই ধরনের কর্মসূচি পরিকল্পনা চলছে বলেই সূত্রের খবর। পাশাপাশি মঙ্গলবার যে ৪০টি ছবি আঁকা হয়েছে, সেই ছবিগুলি কলকাতার পাশাপাশি দিল্লি এবং বিভিন্ন রাজ্যে ও প্রদর্শনীর ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন চিত্রকর শুভাপ্রসন্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে শুভাপ্রসন্নর এ প্রসঙ্গে কথাও বলেন এদিন।
এদিনের প্রতিবাদের মুখ্যমন্ত্রী বলেন, “আগে এই আইন বাতিল করুন তারপর সব আলোচনা হবে। গণতন্ত্রে আলোচনা হতেই পারে। কিন্তু আগে আইন তৈরি হয়ে যাবে তারপর বলবেন আলোচনা করব সেটা হতে পারে না আগে এই আইন প্রত্যাহার করুন তারপর আলোচনায় বসতে রাজি।” তুলির টানে জীবন পাবে প্রতিবাদের ভাষা, সেই মর্মেই বিশিষ্ট শিল্পীদের সঙ্গে ছবি আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রমাণ সাইজের কালো রংয়ের চল্লিশটি ক্যানভাসে রং-তুলিতে জীবন্ত হল প্রতিবাদের ভাষা।
আজ, মঙ্গলবার ২৮ জানুয়ারি কলকাতার রাজপথে গান্ধী মূর্তির পাদদেশে রং তুলি হাতে জনা ৪০ শিল্পী দেখালেন তাদের এনআরসি এবং সিএএ বিরোধী প্রতিবাদ। রাস্তার উপরেই থাকবে প্রমাণ সাইজের পঞ্চাশটা ক্যানভাস। থাকবে রং-তুলি। নির্দিষ্ট সময় শুরু হবে ছবি আঁকার কাজ। অভিনব উদ্যোগ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণও বটে। উদ্যোগ অবশ্য ছিল অরাজনৈতিক। কিন্তু যখন স্বয়ং সুপ্রিমো সেই উদ্যোগের অংশ স্বাভাবিকভাবে রাজনীতির রং থাকবেই। তৃণমূল ঘনিষ্ঠ শিল্পীদের একাংশ তরফে এমনই উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব রাখা হয়েছিল। এমন প্রস্তাবে সায় দিতে খুব একটা দেরি করেননি মমতা। রাস্তার উপরে তৈলচিত্রের প্রতীকী প্রতিবাদ দেশে নতুন নয়।
সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কলকাতা সফরের সময় পড়ুয়ারা রং তুলি হাতে রাস্তার উপরেই ছবি-স্লোগান একে ঝড় তুলেছিলেন। কিন্তু এমন অভিনব প্রতিবাদ সম্ভবত বাংলা তো বটেই দেশের প্রথম। যেখানে এক ছাতার তলায় ৪০ জন শিল্পী তুলি হাতে নিজেদের প্রতিবাদের রং ফুটিয়ে তুলবেন ক্যানভাসে। নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে প্রথম থেকেই প্রতিবাদী তৃণমূল সুপ্রিমো। একাধিক জনসভা মিটিং-মিছিলে তিনি থেমে থাকেননি। চার চারটি কবিতাও লিখে ফেলেছেন। এর আগে পার্ক সার্কাসে মঞ্চ থেকে ছবি এঁকেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে তো সঙ্গী ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। সেই ক্ষেত্র আরও আরে বহরে বেড়েছে জানুয়ারি গান্ধী মূর্তির পাদদেশে। যেখানে ৪০ জন শিল্পীকে সঙ্গে নিয়ে রং তুলি হাতে তুলে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে যার নিজের মতন করে ছবি আঁকবেন। সিএএ এবং এনআরসি ছবির মূল প্রতিপাদ্য।
এদিনের প্রতিবাদ ছিল মৌন। তা বুঝিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা ভারতের নাগরিক আমরা রঙিন, অনেক কষ্ট আছে দুঃখ আছে কিন্তু তারপরেও আমরা বৈচিত্রের মধ্যে। নাগরিকত্ব সংশোধনী আইন এনআরসি মানবিকতা সমাজের লজ্জা শিল্পীর তুলির টানে লজ্জা। ভারতের অন্যান্য শিল্পীরা আছেন তারাও গানের মাধ্যমে নাটকের তুলির টানে নতুন নিত্য নতুন উদ্যোক্তাদের এই মৌন প্রতিবাদেমুখর হবে। হিন্দুধর্ম সার্বজনীন বিশ্বজনীন। রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, নজরুল, আম্বেদকার সবাই সর্বধর্ম সমন্বয়ের কথা বলে। আমরা ঘৃণার রাজনীতি মানিনা হিংসা-বিদ্বেষ মানি না। এটা মূল্যবোধ শান্তিপূর্ণভাবেই মুখর হতে হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news