নিজস্ব প্রতিনিধি।
“ঐতিহাসিক ভুল সংশোধন করতেই সিএএ।” জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার এক কেন্দ্রীয় সরকারের এক অনুষ্ঠানে মোদি বলেন, “একটি ঐতিহাসিক ভুল সংশোধন করার জন্য নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে। আমরা প্রতিবেশী দেশগুলির সংখ্যালঘুদের একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি পালন করছি।” কংগ্রেস, তৃণমূল, সপা, বসপার মতো দলগুলো সিএএ প্রত্যাহারের দাবি জানালেও সরকার পক্ষ তাতে নারাজ। সেকথা এদিন ফের স্পষ্ট করেন প্রধানমন্ত্রী।
নাগরিক সংশোধনী আইন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “বিরোধীরা নাগরিকত্ব আইন নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন। পাকিস্তানে যে ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে নিপীড়ন চলছে তা তাঁরা দেখতে পান না। আমরা কি নিপীড়িতদের সাহায্য করব না? কিছুদিন আগে পাকিস্তান সেনা একটা চাকরির বিজ্ঞাপন দিয়েছিল। তাতে স্পষ্ট লেখা ছিল, যাঁরা মুসলমান নন, তাঁরা আবেদন করতে পারবেন না।” তিনি আরও বলেন, “আমাদের সরকার কয়েক দশকের পুরানো ভুল সংশোধন করার চেষ্টা করছে। বিরোধীরা বলছেন সরকারের সিদ্ধান্ত সাম্প্রদায়িক। দেশের মানুষ বিরোধীদের আসল রূপ জানে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news