নিজস্ব প্রতিনিধি :
ফের বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।মঙ্গলবার তিনি বলেন, পড়ে গিয়ে একবার তিনি যখন প্রচণ্ড চোট পান তখন এক চিকিৎসক তাঁকে একটি ব্যাথানাশক ইঞ্জেকশন দিয়েছিলেন ।সেই ইঞ্জেকশন এমনই ছিল যে তার প্রভাবে হসপিটালের নার্সদের সুন্দরী ‘হুর’-এর মত দেখতে লাগছিল তাঁর ।
ইমরান এদিন বলেন ২০১৩ সালে স্টেজ থেকে পড়ে গিয়ে খুব ব্যথা পান তিনি। তখনই তাঁকে শৌকত খানুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর তখন এতটাই ব্যথা হচ্ছিল যে কথা বলার মত অবস্থাও ছিল না। এই ইঞ্জেকশন দেওয়ার পর ব্যথা কমে, কথা বলার অবস্থাও ফিরে পান তিনি। তারপরই ইমরান নার্সদের নিয়ে এই মন্তব্য করেন। তাঁর এই বক্তব্যের পর বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। সেবা যাঁদের পেশা, তাঁদের সম্পর্কে প্রকাশ্যে এই ধরণের অশালীন মন্তব্য কী করে করলেন প্রধানমন্ত্রী তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news