Breaking News
Home / TRENDING / জঙ্গলমহলে মাওবাদী সক্রিয়তা বাড়াতে চাইছেন মমতা, বিস্ফোরক অভিযোগ দিলীপের

জঙ্গলমহলে মাওবাদী সক্রিয়তা বাড়াতে চাইছেন মমতা, বিস্ফোরক অভিযোগ দিলীপের

জয় ঘোষ।

“জঙ্গলমহলে মাওবাদীদের সক্রিয় করতে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বার বার বৈঠক করছেন। আমাদের কাছে সমস্ত তথ্য প্রমান আছে।” সোমবার শ্যামবাজারে বিজেপির একটি ধরনা কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগের সুরে তিনি বলেন, ” মুখ্যমন্ত্রী বার বার কেনও জঙ্গলমহল যাচ্ছে। সেই সব তথ্য আমাদের কাছে আছে।” তিনি আরও বলেন, “একজন মাওবাদী নেতার সঙ্গে গোপনে বৈঠক করছেন। কারণ মাওবাদীদের বুঝিয়ে বিজেপি পিছনে লাগাতে চাইছে। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে সমস্ত বিষয় লিখিত ভাবে জানিয়েছি।”

এনআরসি ইস্যুতে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে। কলকাতায় মিছিল করবে। এমন প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমরা চাই ওনারা মিছিল করুক। কমপক্ষে মারপিট না করে রাস্তায় নামুক। হিংসা না করে আন্দোলন করুক। আমরা আছি।”

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে “বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয়।” এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “বিজেপিকে ভোট দিলে সু- শাসন হয়। বিজেপিকে ভোট দিলে তাঁকে বাচতে দেওয়া হবে না। এটাই প্রমাণ করতে চায় তৃণমূল।” জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছে। ভাটপাড়ায় শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করছে অর্জুন সিং। এই অভিযোগ ইশুতে দিলীপ ঘোষ বলেন, “অর্জুন সিং ঠিক পদক্ষেপ করেছে। যখন তার চোখের সামনে একটা পার্টি অফিস দখল হচ্ছে। সেটা আটকাতে তিনি দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়েছি। সেটা কী অপরাধ?” তিনি আরও বলেন, “পার্টি অফিস দখল মুক্ত করার জন্য কী তাঁকে মাথা ফাটাতে হবে? যদি জ্যোতিপ্রিয় মল্লিককে এভাবে স্বাগত করা হয়। তা হলে কেমন হবে?”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *