ওয়েব ডেস্ক:
তিহাড় জেলে যেতে চান না চিদম্বরম। বদলে তাঁকে গৃহবন্দি রাখলে খুশি হন। সুপ্রিম কোর্টে মক্কেলের এমন আর্জির কথাই জানালেন পি চিদাম্বরমের আইনজীবী কপিল সিব্বল। চিদম্বরম নিজেও বলেন, তাঁর বয়স ৭৪ বছর। এই বয়সে তাঁর পক্ষে জেলে যাওয়া উচিত হবে কিনা আদলত একটু ভেবে দেখুক। এইসঙ্গে শীর্ষ আদালতে আজ অন্তর্বর্তীকালীন জামিনের আর্জিও জানান দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। জামিন পেতে নিম্ন আদালতে পিটিশন দায়ের করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এইসঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত, সিবিআই হেফাজতে চিদাম্বরম ইতিমধ্যে ১১ দিন কাটিয়ে ফেলেছেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই ১১ দিনে তাঁকে ৪০০-র বেশি প্রশ্ন করা হয়েছে। এদিকে আজই ফের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে চিদাম্বরমকে। এখন দেখার বিশেষ আদালতে চিদাম্বরমকে নিয়ে কী সওয়াল করে সিবিআইয়ের আইনজীবীরা। পি চিদাম্বরমকে সত্যি সত্যি তিহাড় জেলেই স্থান হয় কিনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news