Breaking News
Home / TRENDING / মুকুলের বিরুদ্ধে ভাটপাড়া থানায় এফআইআর দায়ের চন্দ্রিমার

মুকুলের বিরুদ্ধে ভাটপাড়া থানায় এফআইআর দায়ের চন্দ্রিমার

জয় ঘোষ।

বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস। সোমবার রাতে ভাটপাড়া থানায় এফআইআর দায়ের করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার ব্যারাকপুরের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন বিজেপি সাংসদ অর্জুন সিং। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসার পর অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাঁকে ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

ওইদিন বিকেলে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সহ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায় আহত অর্জুন সিংকে দেখতে যান হাসপাতালে। বেরিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মুকুল রায় সরাসরি অভিযোগ করেন, অর্জুন সিংকে খুনের চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের এমন মন্তব্যের প্রতিবাদে এই এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *