নীল রায়।
তৃণমূলকে ছাগল ছানার সঙ্গে তুলনা করলেন স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিধানসভায় ডেঙ্গি নিয়ে আলোচনায় বিরোধীদের আক্রমণ করতে গিয়ে এমনটাই বললেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের কাছে তৃণমূলই তাঁদের প্রথম ছানা। যাঁরা ভাবছিলেন, তৃণমূল ছাগলের তৃতীয় সন্তান, তাঁরাই এখন হারিয়ে গিয়েছেন।”
এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী বেফাঁস মন্তব্য করেছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রলিং হয়েছিল। এমনকি রাজনৈতিক মহলেও ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয় তাঁকে। তারপরেই এতটুকু বদলাননি মমতা। এদিন তৃণমূল (TMC) নেত্রী বলেন,“মানুষ তিনটি আসনেই আমাদের জিতিয়েছে। সুতরাং দায়িত্ব আরও বেড়ে গিয়েছে”। একথা বলেই দলীয় বিধায়কদের দিকে তাকান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, “আরও ভাল করে কাজ করতে হবে। ঔদ্ধত্য ছাড়তে হবে। আসুন আমরা একসঙ্গে কাজ করি। মানুষের পাশে দাঁড়াই”।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news