নিজস্ব প্রতিনিধি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বীকার করে নিয়েছেন দিল্লির বিধানসভা নির্বাচনে “গোলি মারো” বলা উচিৎ হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় অমিত শাহের এই মন্তব্যের পর নানা মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু হয়। শুক্রবার সকালে তাঁর এমন মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বিজেপি পরিষদীয় দলনেতা মনোজ টিগগাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “মনোজবাবু আপনার দলকে বোঝান। এভাবে বিভেদের রাজনীতি করলে হয় না। মানবিকতা দিয়ে সবকিছু দেখতে হয়।” দিল্লির ভোটের প্রচারে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর মন্তব্য করেন, “গোলি মারার।”
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “নেতারা মুখে গুলি মারার কথা বললে, কর্মীরা তো তেমনটা করবেই। কিন্তু, ঘটনা ঘটে গেল, তারপর দুঃখপ্রকাশ করে কী হবে?” তবে এই কথাগুলো বলার সময় একটি বারের জন্যও অমিত শাহের নাম মুখে আনেননি মুখ্যমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news