Breaking News
Home / TRENDING / কারোনার জেরে বাণিজ্যিক বিপর্যয় চিনে, লাভবান হতে পারে ভারত

কারোনার জেরে বাণিজ্যিক বিপর্যয় চিনে, লাভবান হতে পারে ভারত

নিজস্ব প্রতিনিধি।

করোনার জেরে চিনের বাণিজ্যিক বিপর্যয় শাপে বর হয়ে দাঁড়াতে পারে ভারতের পক্ষে। মারণ ভাইরাসে আক্রান্ত চিনের বাণিজ্য প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে পারে এমন ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল।সেই আশঙ্কায় আস্তে আস্তে সত্যি প্রমাণিত হচ্ছে এখন। অটোমোবাইল, স্মার্টফোন খেলনাপাতি যা কিছু চিনে তৈরি হয় তার উৎপাদন মার খাচ্ছে সাংঘাতিকভাবে। আমদানি-রপ্তানিও রীতিমত ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় যে সব দেশ বাণিজ্যিকভাবে চিনের সঙ্গে জড়িত অসুবিধায় পড়ছে সেই সব দেশও। সাময়িক অসুবিধা হলেও বিশেষজ্ঞদের মতে এই অবস্থাই সেই সব দেশগুলিতে উৎপাদনের বিপুল সম্ভাবনা খুলে দিতে পারে। এর ফলে ভারত, বাংলাদেশ এবং ভিয়েতনামের মত দেশগুলি চিনের ওপর বাণিজ্যিক নির্ভরতা কমিয়ে নিজের দেশে উৎপাদনে জোর দিতে পারবে বলে মনে করছেন তাঁরা।

বাজার বিশেষজ্ঞদের মতে করোনাভাইরাস এর ফলে চিনের অর্থনীতি সাংঘাতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। মার্কেটসমোজো-র সিইও সুনীল দামানিয়া বলছেন, চিনের এই অবস্থার প্রভাব পড়বে বিশ্ববাণিজ্যেও। কারণ বিশ্বের সামগ্রিক জিডিপি-র ১২ শতাংশ চিনের। এর ফলে যে সমস্ত দেশ পরোক্ষভাবে চিনের ওপর নির্ভরশীল তারাও ক্ষতিগ্রস্ত হবে। বহু দেশ আছে যাদের কাঁচামাল যোগান দেয় চিন। এই দেশগুলিই এবার চিন নির্ভরতা কমিয়ে দিতে পারবে। শুধু তাই নয়, এর ফলে ভারত এবং অন্যান্য দেশগুলিতে বিদেশি বিনিয়োগও বাড়বে বলে আশাবাদী তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *