Breaking News
Home / TRENDING / মমতা ক্যারিশমায় আস্থা হারাচ্ছে দল! তৃণমূলের প্রচারে টলি তারকার ভিড়

মমতা ক্যারিশমায় আস্থা হারাচ্ছে দল! তৃণমূলের প্রচারে টলি তারকার ভিড়

নীল রায়:

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি আস্থা হারাচ্ছে তাঁরই দল? এমনই প্রশ্ন উঠছে নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের প্রচারকে কেন্দ্র করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ২টি জনসভা ও একটি মিছিলের পরও টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের গ্ল্যামারের ওপর ভরসা রাখছে তাঁরই দল। ‌ শনিবার রানাঘাটের প্রার্থী রুপালি বিশ্বাসের সমর্থনে প্রচার করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যদিও তাঁর সঙ্গে ছিলেন দলের মহাসচিব তথা নদীয়া জেলা তৃণমূলের পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায়ও। কিন্তু এই প্রচার পর্বে শুভশ্রীকেই বারবার সামনে রাখা‌ হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল তাহেরপুরে জনসভা করে যান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সেদিনের ভিড় প্রচারমাধ্যম থেকে তৃণমূল নেতৃত্ব সবারই চোখ টেনে ছিল। তারপরেই ঠিক হয় তাহেরপুর সহ রানাঘাটের বিস্তীর্ণ এলাকায় গ্ল্যামারাস অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে প্রচার করানো হবে। শান্তিপুরে এসে প্রচার করে যান অভিনেতা দেব। আর এদিন প্রচারে আনা হয় শুভশ্রীকেও। উল্লেখ্য, রানাঘাটে মতুয়া ভোটের প্রভাব যথেষ্ট। গত কয়েক বছরে মতুয়া ভোটে নিজেদের প্রভাব বাড়িয়েছে বিজেপি। তাছাড়া পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের কারণে রানাঘাটের মানুষ মনে মনে ফুঁসছে। এমন সব কারণ আন্দাজ করেই লোকসভায় প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাঁকুড়া জেলা থেকে নির্বাচিত এক বিধায়ক মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেন প্রয়াত সত্যজিৎ বিশ্বাসের স্ত্রীকে প্রার্থী করার। এতে করে একদিকে যেমন তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব থামানো যাবে, তেমনই রুপালির প্রয়াত স্বামীর ছবি নিয়ে প্রচারে নামলে সহানুভূতির কারণে সহজেই জয় পাবে তৃণমূল। এই পরিস্থিতিতে প্রথমে বগুলা ও পরে রানাঘাট দুটি পৃথক জনসভা করে রুপালি বিশ্বাসকে ভোট দেওয়ার আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপুর এলাকাতেও একটি পদযাত্রা করেন প্রার্থীকে নিয়ে। তাতেও ভোটব্যাঙ্কের ধ্বস আটকানো যাবে না বলেই মনে করছে নদিয়া জেলা তৃণমূল নেতৃত্ব।

এমত অবস্থায় ২৫ এপ্রিল শান্তিপুরে দেব ও এদিন শুভশ্রীকে দিয়ে প্রচার চালিয়ে ভোট চান রুপালি বিশ্বাস। এমন প্রচার কৌশলের কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমায় আর ভরসা রাখতে পারছে না দল? তাই কী আসন রক্ষায় টালিগঞ্জের রুপোলি পর্দার তারকাদের প্রচারে নামাতে হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *