Breaking News
Home / TRENDING / দক্ষিণের আট রাজ্যে হতে পারে বড়সড় জঙ্গি হামলা, সতর্কতা গোয়েন্দাদের

দক্ষিণের আট রাজ্যে হতে পারে বড়সড় জঙ্গি হামলা, সতর্কতা গোয়েন্দাদের

ওয়েব ডেস্ক:

হতে পারে বড় নাশকতা, সমুদ্র উপকূলবর্তী আট রাজ্যে সতর্কতা জারি করল ভারতীয় গোয়েন্দারা। প্রসঙ্গত, এমনিতেই শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ এবং আত্মঘাতী হামলার পর বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে দক্ষিণ ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে। জঙ্গি সংগঠন আইএস হামলার দায় স্বীকার করার পরেই নড়েচড়ে বসে দেশের গোয়েন্দারা।
সূত্রের খবর, সম্প্রতি গোয়েন্দারা জানতে পেরেছেন যে ভারতের আট রাজ্যে নাশকতা চালানোর পরিকল্পনা নিয়েছে জঙ্গিরা। রাজ্যগুলি হল তামিলনাড়ু, কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, গোয়া, পুদুচেরী, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। সমুদ্রপথে ভারতীয় সীমান্তে প্রবেশ করে বড়সড় নাশকতার পরিকল্পনা রয়েছে জঙ্গিদের। এরপরেই সতর্কতা জারি হয়েছে ওই রাজ্যগুলিতে। গোয়েন্দা সূত্রে আরও খবর, শ্রীলঙ্কার ধাঁচেই ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটির। তারা রাজ্যগুলির দূরপাল্লার ও লোকাল ট্রেনে বিস্ফোরণ ঘটাতে পারে বলেও অনুমান। ইতিমধ্যে তামিলনাড়ুতে ১৯ জন জঙ্গি ঘাঁটি গেড়েছে বলে সতর্ক করেছেন গোয়েন্দারা।
উল্লেখ্য, একথা জানার পর আট রাজ্যের পুলিশ কড়া নজরদারি শুরু করেছে। শুরু হয়েছে নাকা তল্লাশি। বেঙ্গালুরু, মাইসুরু, কর্নাটকে বাড়তি নজরদারি চলছে। বিশেষত বিভিন্ন জনবহুল এলাকার শপিং মল, বাজার, ধর্মীয় স্থানগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভিতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার টি সুনীল কুমার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *