Breaking News
Home / TRENDING / নজরে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি, শতাব্দী, কুণাল সহ ৬ জনকে তলব ইডির

নজরে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি, শতাব্দী, কুণাল সহ ৬ জনকে তলব ইডির

ওয়েব ডেস্ক:

মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কাণ্ডে শতাব্দী রায়, কুণাল ঘোষ সহ ৬ জনকে তলব ইডির। সূত্রের খবর, এই ৬ জনকে নির্দিষ্ট দিনে হাজিরা দিতে বলা হয়েছে কলকাতার ইডির দফতরে। একই তদন্তে শাসক দলের প্রাক্তন এক সাংসদকেও নোটিস পাঠিয়েছে সিবিআই। এই সঙ্গে জানা গিয়েছে, নারদা কাণ্ডে সরকারের বেশ কয়েক জন অফিসারকেও জেরার জন্য নোটিস ধরিয়েছে এই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে থেকেই রাজ্যের একাধিক আর্থিক দুর্নীতির তদন্তে গতি বাড়িয়ে বাড়িয়েছে সিবিআই। যা ভোট পরবর্তী সময়ে আরও সক্রিয় হয়েছে। সেই ধারাবাহিকতাতেই কুণাল-শতাব্দী ছাড়াও দেবব্রত সরকার, সজ্জন আগরওয়াল, অরিন্দম দাসকে জেরার জন্য ডেকেছে ইডি।

সূত্রের খবর, গত কয়েক মাসে সিবিআই-ইডি তদন্তে অগ্রাধিকার পাচ্ছে মুখ্যমন্ত্রীর আঁকা ছবির বিক্রি ও নিলাম। চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতারের পরই সিবিআই জানিয়েছিল, মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কেনার জন্য চিটফান্ড সংস্থাগুলির উপর চাপ তৈরি করতেন শ্রীকান্ত। পরবর্তী কালে শিবাজী পাঁজা, শুভাপ্রসন্নকেও একই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *