Breaking News
Home / TRENDING / বারাসতে মনুয়াকাণ্ডে রায়দান স্থগিত, হতাশ অনুপমের পরিবার

বারাসতে মনুয়াকাণ্ডে রায়দান স্থগিত, হতাশ অনুপমের পরিবার

ওয়েব ডেস্ক:
মনুয়া হত্যা মামলার রায়দান স্থগিত। আজ সোমবার বারাসত ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার রায় দেওয়ার কথা ছিল। কিন্তু তা হল না। বরং আগামী ২৫ জুলাই পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দিল আদালত। মনুয়াকাণ্ডে এখনও অবধি ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে ২ মে বারাসতে নিজের বাড়িতে খুন হন ট্রাভেল সংস্থার কর্মী অনুপম সিংহ। সংবাদমাধ্যমে সেই ঘটনা প্রাকাশ্যে আসতেই চমকে যায় গোটা রাজ্যে। এতটাই ভয়াবহ ছিল হত্যা। পুলিশ তদন্তে নামলে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একসময় জানা যায়, অনুপম সিংহের খুনের পিছনে রয়েছে তাঁরই স্ত্রী মনুয়া। উৎশৃঙ্খল মনুয়ার বিরুদ্ধে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করার অভিযোগ ওঠে। মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল অনুপম সিংহকে। এরপর মূল অভিযুক্ত মনুয়া ও তার প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ৩০২, ১২০ বি ধারায় মামলা হয়।

উল্লেখ্য, অনুপম হত্যা মামলায় তাঁর স্ত্রী মনুয়ার কী শাস্তি হয়, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। মনুয়ার ফাঁসির দাবিতে প্ল্যাকার্ড হাতে সকাল থেকেই বারাসত আদালত চত্ত্বরে অপেক্ষায় ছিলেন অনুপমের মা ও পরিবারের অন্য সদস্যরা।  কিন্তু রায়দান স্থগিত হওয়ায় হতাশ হন পরিবার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *