ওয়েব ডেস্ক:
সকালে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার পর ফের উত্তেজনা ছড়াল এনআরএসে। ফের একদল ‘বহিরাগত’ জুনিয়ার ডাক্তারদের উপর চড়াও হয়। হামলা চালায় হাসপাতাল চত্ত্বরে। রীতিমতো লাঠি, হকি স্টিক নিয়ে তারা হামলা চালায় অবস্থান বিক্ষোভরত চিকিৎসকদের উপর। কিছুক্ষণের মধ্যেই দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। পরে অবশ্য বিশাল পুলিশ বাহিনী এসে অবস্থা সামাল দেয়। এখনও চরম উত্তেজনা রয়েছে নীলরতন সরকার হাসপাতালে।
এদিকে কলকাতায় আন্দোলনরত ডাক্তারদের পাশে দাঁড়াল এইমস, আইএম-সহ দেশের একাধিক চিকিৎসকদের সংগঠন। এই সূত্রে আগামীকাল দেশ জুড়ে প্রতিকি ধর্মঘটের ডাক দিয়েছে চিকিৎসকেরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news