Breaking News
Home / TRENDING / নির্বাচন প্রক্রিয়া সংস্কারের দাবিতে মোদিকে চিঠি মমতার

নির্বাচন প্রক্রিয়া সংস্কারের দাবিতে মোদিকে চিঠি মমতার

নীল রায়।

দেশের নির্বাচন প্রক্রিয়া সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে নবান্ন থেকে চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়। চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন ২০১৪২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ইশতেহারে নির্বাচন প্রক্রিয়া সংস্কারের বিষয়টি স্থান পেয়েছিল। তাই দেশের নির্বাচন ব্যবস্থা বিপুল অর্থের ব্যবহার রুখতে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচন ছিল বিশ্বের মানচিত্রে সবচেয়ে বেশি মহার্ঘ্য। খরচের নিরিখে ২০১৪ সালের লোকসভা নির্বাচন রয়েছে ঠিক তারপরেই। মিডিয়া সেন্টার অফ স্টাডিজের রিপোর্টে সম্প্রতি এমনই তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ডক্টর এন ভাস্কর রায়ের একটি উদ্ধৃতি এই চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি লিখেছেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলি যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে মূলত দুর্নীতির শুরু হয় সেই পর্যায় থেকেই।  ‌চিঠির একটি অংশে লেখা হয়েছে বিশ্বের ৬৫টি দেশে সরাসরি নির্বাচনী ক্ষেত্রে সরাসরি সরকারি বিনিয়োগে ভোট হয়। ৭৯টি দেশে প্রত্যক্ষভাবে বিনিয়োগ করে সরকার। চিঠি দিয়ে কার্যত সেই ধরনের ভোট প্রক্রিয়া দেশে চালু করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

ভারতবর্ষের মত গরীব দেশে ২০১৯ সালের লোকসভা ভোটে ৮.৫৬ বিলিয়ন ডলার। যেখানে ২০১৬ সালে আমেরিকার মতো দেশে রাষ্ট্রপতি নির্বাচনে খরচ হয়েছিল ৬.৫ বিলিয়ন। এমনই উপমা দিয়ে দেশে সরকারি খরচে অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন করার দাবি প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, দিন কয়েক আগেই প্রতিরক্ষা মন্ত্রকের অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির বেসরকারিকরণের রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন মমতা।‌  বন্দ্যোপাধ্যায়। বুধবারই তৃণমূল সাংসদদের এক প্রতিনিধিদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের নাম বদল সহ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের বেসরকারিকরণ রুখতে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রীকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *