Breaking News
Home / TRENDING / কোন্নগরে অধ্যাপক নিগ্রহে ধৃত দুই ছাত্রের ২ দিনের পুলিশ হেফাজত

কোন্নগরে অধ্যাপক নিগ্রহে ধৃত দুই ছাত্রের ২ দিনের পুলিশ হেফাজত

ওয়েব ডেস্ক:

অধ্যাপক নিগ্রহে ধৃত দুই ছাত্রকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল শ্রীরামপুর আদালত। কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজে অধ্যাপক নিগ্রহের ঘটনায় ধৃত এই দুই ছাত্রের নাম সন্দীপ পাল ও বিজয় সরকার। এদিকে এই ঘটনায় অভিযুক্ত এলাকার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্ময় দেব প্রামাণিককে শোকজ করেছে তৃণমূল। ড্যামেজ কন্ট্রোলে অধ্যাপক নিগ্রহকাণ্ডে একধিক কড়া পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে রাজ্য সরকার ও দল তৃণমূলকে।

এদিন সকালেই মুখ্যমন্ত্রী ফোন করে নিগৃহীত অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়কে নিরাপত্তার আশ্বাস দেন। সেই আশ্বাসের ভরসায় বেলার দিকে কলেজে যান সুব্রতবাবু। তার কিছু পরেই কলেজে আসেন তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব ও উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।  তাঁরা সুব্রতবাবুর কাছে ক্ষমা চান। অভয় পেয়ে নিগৃহীত অধ্যাপক অভিযোগ করেন কোন্নগরের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর তন্ময় দেব প্রামাণিকের নামে। অধ্যাপক জানান, গতকাল তাঁর নির্দেশেই ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছিল।

এরপরই শোকজ করা হয় অভিযুক্ত কাউন্সিলরকে। এইসঙ্গে এবার অধ্যাপক পেটানোয় ধৃত দুই ছাত্রের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *