মদনের দেখানো পথেই কী আরাবুল! প্রশ্নটা তুলছেন নকশাল নেতা অলীক চক্রবর্তী। তাঁর দাবি আরবুল ইসলামকে সবসময় দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসন শ্রীঘরে বিশেষ সুবিধে দিত। কিন্তু সেই সুবিধে যথেষ্ট মনে করছিলেন না ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। তাই প্রাক্তন পরিবহন মন্ত্রীর মতো তাঁকেও বিশেষ সুবিধে দিতে উদ্যোগী হয়েছে রাজ্যের শাসক দল। ভাঙড়ের অনিচ্ছুক কৃষকদের সবার দাবি, নাটক করছেন আরাবুল ইসলাম। পিজি হাসপাতালে ভর্তি করিয়ে রাজ্য সরকার আরাবুল ইসলামকে সবরকম বিলাসবহুল সুবিধে দিতে চায়। যদিও আরাবুল ইসলামের পুত্র হাকিবুল ইসলাম জানিয়েছেন, বাবা গুরুতর অসুস্থ। দুপুর থেকেই তিনি বুকের ব্যাথা অনুভব করছেন। ডাক্তারদের পরামর্শেই বাবাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news