Breaking News
Home / TRENDING / ভোট রাজনীতির কারণেই ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত সমর্থন করেননি মমতা, অভিযোগ জেপি নাড্ডার

ভোট রাজনীতির কারণেই ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত সমর্থন করেননি মমতা, অভিযোগ জেপি নাড্ডার

জয় ঘোষ।

কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। শুক্রবার সল্টলেকে এক প্রেক্ষাগৃহে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে বিজেপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তিনি। নাড্ডা বলেন, ‘ দেশের চেয়ে কুরসি বড় এটা রাষ্ট্রভক্তির লক্ষ্মণ নয়। এটা কিসের রাজনীতি? দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন? ক্ষমতায় কেউ আসে, কেউ যায়। এবার আপনার যাওয়ার পালা। দেওয়ালে লেখা হয়ে গেছে, আপনি যাচ্ছেন। আমরা আসছি।”

এমন কথা বলেই থেমে থাকেননি জেপি নাডডা। তিনি আরও বলেন, “বিনাশ কালে বুদ্ধিনাশ উনি বিনাশের পথে এগোচ্ছেন। আমি মনে করি ওনার সুযোগ ছিল ৩৭০ ধারা প্রত্যাহারে কেন্দ্রীয় সরকারকে সমর্থন করা। কিন্তু উনি এই সুযোগ হাতছাড়া করেছেন।” তাঁর আরও প্রশ্ন, “কেন উনি ৩৭০ ধারা প্রত্যাহারে সমর্থন করলেন না। তার জবাব চান ওনার কাছে, উত্তর দেওয়ার ক্ষমতা নেই আপনারা এগিয়ে চলুন।” মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোটের রাজনীতি করতে পারেন।‌ তাই ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত সমর্থন করেননি, বলেই অভিযোগ জেপি নাড্ডার (J P Nadda)।

শনিবার সকালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রথমে সকাল ১০ টা নাগাদ প্রথমে কলেজ স্কোয়ারের মূর্তিতে মাল্যদান করবেন। তার পর তিনি বাগবাজার ঘাটে তপর্ণ করবেন। বিজেপির ৮০ জন শহিদ পরিবারের সঙ্গে তর্পন করবেন বিজেপির এই সর্বভারতীয় নেতা।।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *