Breaking News
Home / TRENDING / বিধাননগরের মেয়র কী সুজিত? ভোটার কার্ড বদলে জল্পনা তুঙ্গে

বিধাননগরের মেয়র কী সুজিত? ভোটার কার্ড বদলে জল্পনা তুঙ্গে

নীল রায়।

বিধাননগরের পরবর্তী মেয়র কে? জল্পনা উসকে দিল সুজিত বসুর একটি আবেদন। বিধাননগরের ভোটার তালিকায় নাম তুলতে আবেদন জানিয়েছেন দমকলমন্ত্রী। মেয়র হতে গেলে বিধাননগরের ভোটার হতে হবে, সেই কারণই তাঁর এই আবেদন বলে মনে করছে রাজনৈতিক মহল। দমকলমন্ত্রী সুজিত বসুর বর্তমান ঠিকানা দক্ষিণ দমদম। সঙ্গে দক্ষিন দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান তিনিই। সেখান থেকে বদল করে বিধাননগরের ঠিকানার ভোটার হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তাই সুজিত বসুর এমন আবেদনে বাড়ছে জল্পনা।

সুজিত বসুর আচমকা ঠিকানা বদল নিয়ে তার মেয়র হওয়ার জল্পনায় জোরালো করছে। কারণ, পুর আইন বলা আছে কোনও পুর নিগমের মেয়র হতে গেলে সংশ্লিষ্ট এলাকারই ভোটার হতে হবে। তাই সুজিত বসু বিধান নগর এলাকার ভোটার হওয়ার আবেদন জানিয়েছেন। যে ঠিকানায় তিনি ভোটার হওয়ার আবেদন জানিয়েছেন, সেটি বিধাননগরের বিবি ব্লকের ১০৫ নম্বর বাড়ি। এখানকার ভোটার হয়ে গেলে বিধাননগরের মেয়র পদে বসতে বাধা থাকবে না সুজিতের।

সবসাচী দত্তের সঙ্গে সুজিত বসুর ‘মধুর’ সম্পর্কের কথা রাজনৈতিক মহলে সর্বজনবিদিত। মুকুল রায়ের সঙ্গে লুচি-আলুরদম পর্বের পর সব্যসাচীকে খোঁটা দিতে ছাড়েননি সুজিত। আবার লোকসভা ভোটের বিধাননগর বিধানসভা থেকে সাড়ে ১৮ হাজার ভোটে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার পিছিয়ে যেতে সুজিতকে কটাক্ষ করতে ছাড়েননি সব্যসাচীও। সব্যসাচীর ইস্তফার পর ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় ও চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীর নাম পরবর্তী মেয়র হিসেবে উঠে আসছিল। তবে সুজিতের ঠিকানা বদলে অনেক সমীকরণই বদলে যেতে পারে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *